৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | ভোলা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন আজ ৬ জুন ২০২৬ থেকে শুভ সূচনা হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলবে এই আধ্যাত্মিক মহোৎসব।
ভোলার ঐতিহ্যবাহী "মায়ের বাড়ি" শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহা ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন অনুষ্ঠিত হবে ভগবানের পবিত্র নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং মহাপ্রসাদ বিতরণ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি, প্রেম, মানবতা ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফল করতে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভাপতি কমল বৈদ্য ও সাধারণ সম্পাদক সুমন দত্ত জানান, ভগবানের পবিত্র নামসংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁরা সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।
ধর্মীয় ও আধ্যাত্মিক এই মহোৎসবে এলাকার অসংখ্য ভক্ত, সুধীজন ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
সহ সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে মহা হরিনাম সংকীর্তন সফল ও সার্থক হোক—এই শুভকামনা সবার।
🙏 জয় মা কালী। জয় হরিনাম। 🙏