• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলেন এমপি হাফিজ ইব্রাহিম আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক

বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ

NEWS ROOM / ১৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তাঁর শৈশবের প্রিয় বন্ধু নুরুল ইসলাম মাতাব্বরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

‎এক শোকবার্তায় তিনি বলেন, “নুরুল ইসলাম মাতাব্বর ছিল আমার শৈশবের স্মৃতি, আনন্দের সঙ্গী এবং বিপদের সময়ের ভরসাস্থল। ছোটবেলার মাঠে খেলা, গল্পের আড্ডা ও স্বপ্ন ভাগাভাগির অসংখ্য স্মৃতি আজও হৃদয়ে জাগ্রত। তার হাসিমাখা মুখ, সরলতা এবং গভীর বন্ধুত্ব কখনো ভোলার নয়।”

‎তিনি আরও বলেন, “তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।”

‎সংসদ সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং বলেন, “আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, কবরকে নূরে ভরে দেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”
‎তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি