• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে ভোলা জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ভোলা সদর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাত্র ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় / প্রাণ / গেল মেহেন্দিগঞ্জের গৃহ/বধূর ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, স্থিতিশীল খোলা তেল ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নেতৃত্বে রাশেদ-তাহমিনা ভোলা জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছেন এমপি হাফিজ ইব্রাহিম বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ভোলা জেলায় আগমন জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ

ভোলা সদর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

NEWS ROOM / ১৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ 
ভোলা সদর মডেল থানার বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৫ লাখ ৯৪ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় মাদকমুক্ত ভোলা গড়ার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন ০৭নং ওয়ার্ডের উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মোঃ কামাল খন্দকার (৩২) নামের এক ব্যক্তিকে হাতে-নাতে গ্রেফতার করেন। এসময় তার বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫,৯৪,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
🖋️ প্রতিবেদক ভোলা প্রকাশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি