• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর

মনপুরায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে দুই স্বামী-স্ত্রী মাদক ব্যবসায়ী আটক।

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোহাম্মদ আল-আমিন মনপুরা উপজেলা প্রতিনিধি।

ভোলা জেলা মনপুরা উপজেলার চৌধুরী বাজার মমতাজ ভিলা’ র সামনে নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো:নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৬১৫ টাকা উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে ৭ টার দিকে উপজেলার মনপুরা থানার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযান পরিচালনার সময় নৌবাহিনীর সাথে মনপুরা থানা পুলিশ অংশগ্রহণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মনপুরা থানায় দুই মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করেন নৌবাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম। গ্রেপ্তারকৃত নাসিম মনপুরা থানার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে ও তাসলিমা বেগম মনপুরা উপজেলা ১ নং মনপুরা ইউনিয়ন এর মোঃ আবু তাহের এর মেয়ে।

আরো জানা যায় নাসিম ও তাসলিমা দুই জন স্বামী স্ত্রী।তাহারা চট্টগ্রাম থেকে আগত নোয়াখালী হাতিয়া চ্যায়ারমেন ঘাট স্প্রিট বোড এ করে রামনেওয়াজ ঘাট এ পৌছায়। এর পর ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

লেঃ কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম জানান, বৃহস্পতিবার সকাল ৬:৫৫ টার দিকে তার নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট, মনপুরা ০৮ সদস্যবিশিষ্ট ০১ টি সেকশন ও মনপুরা থানা পুলিশের ০১ জন মহিলা পুলিশ সদস্যসহ মোট ০৭ জন পুলিশ সদস্য দ্বারা একটি যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয় । এর পর সকাল ৭ টায় মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর চৌধুরী বাজার এলাকার ১ নং ওয়ার্ড মমতাজ ভিলার সামনে থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। তাদের কাছ থেকে ৩৮০ পিছ ইয়াবা, ২০৮ গ্রাম গাজা,২ টি স্মার্ট মোবাইল ও নগদ ৩৬১৫ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান নাসিম এবং তাসলিমা দুইজনই স্বামী স্ত্রী। বৃহস্পতিবার তাদেরকে নৌ- ক্যাম্প থেকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। মনপুরা থানায় মামলা প্রক্রিয়া দিন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি