শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১ জন সেরা হাফেজ কে পুরস্কৃত করলেন সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরাদের সেরা নির্বাচন করে ১১ জন কুরআনে হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দৈনিক খবরপত্রের প্রকাশক মো. হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ৬ হাফেজের হাতে পুরস্কার তুলে দেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র উদ্যোগে সাবেক সংসদ সদস্যে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় রবিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের মাঠে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায় থেকে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন থেকে আসা ১০৭ জন হাফেজের মধ্যে মো. মাহবুবুর রহমান বায়জিদ প্রথম স্থান অধিকাার করে ৫০ হাজার টাকা পুরস্কার পান। মো. আশ্রাফউদ্দিন দ্বিতীয় স্থান অধিকার করে পান ৩০ হাজার, মো. নাহিদুর রহমান তৃতীয় স্থান অধিকার করে ২০ হাজার নগদ অর্থ পুরস্কার পান। এছাড়া মো.ফাহমিদ হোসেন শাকিব চতুর্থ স্থান অর্জন করে ১৫ হাজার, মো.জুনাইদ ও মুহাম্মদ আনিসুর রহমান আনাস যৌথভাবে পঞ্চম স্ধান অধিকার করে ১০ হাজার নগদ অর্থ পুরস্কার পান। এছাড়া আরো ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খানের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক জনাবা মাফরুজা সুলতানা সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম বলেন, মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান কোরআনের আলোকে ছড়িয়ে দিতে হবে। পবিত্র মাহে রমজানের সংযম থেকে সবার শিক্ষা নিতে হবে। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, আগামি বছর এ প্রতিযোগিতা আরো বড় পরিসরে এবং জাঁকজমকভাবে অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আজম, উপজেলা,বিএনপি’র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্রের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. আকবর হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের ১ নং যুগ্ন আহবায়ক কারী গোলাম মোস্তফা,বিচারকের দায়িত্ব পালন করেন, ভোলা হাফেজ কমিটির সভাপতি হাফেজ মাও. ইসমাইল, ভোলা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাও. আ. রাজ্জাক ও মানযিলুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও. মো. সানাউল্লাহ, হাফেজ মাও. আফজাল হোসেন। উল্লেখ্য যে ২৪ মার্চ প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতায় যথাক্রমে, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এ পর্যায়ে নির্বাচিত ৩০ জন থেকে ১১ জনকে নির্বাচন করা হয়। ওই ১১ জন চুড়ান্ত পর্বে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি