শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় ৯ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

NEWS ROOM / ১৫০ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫




আশিকুর রহমান শান্ত, ভোলা 

ভোলার মেঘনা নদীতে বাল্কহেড এর ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবিতে নিখোঁজ জেলে দুলাল মাঝির মরদেহ নিখোঁজ এর ৯ দিন পর উদ্ধার হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে লাশটি ভেসে ওঠে। গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেড এর ধাক্কায় দুলাল মাঝিসহ তার নৌকাটি ডুবে যায়। দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসে। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এরপর টানা ২ দিন উদ্ধার অভিযান চালিয়েও দুলাল মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে, দুলাল মাঝির লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি