• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলার মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে ৯৩ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 

NEWS ROOM / ২৭৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪




 

আশিকুর রহমান শান্ত

ভোলা প্রতিনিধি

ভোলার শহরের খালপাড় সড়কের পাশে মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী (১৯) কে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার মোঃ জায়েদ হোসাইন এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভোলা সদর মডেল থানার এসআই ইলিয়াস এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা বিল্লাল হোসেন এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়। এর আগেও সে পলিথিন ব্যবসায়ী মোঃ ফরহাদ এর সাথে ব্যবসা করা কালীন একাধিকবার আটক ও জরিমানা দেন।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে ভোলার শহরের মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ   ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

উল্লেখ্য ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসা করেন মোঃ বিল্লাল হোসেন ও পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও তারা দমে যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি