• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

বোরহানউদ্দিনে সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদের উদ্বোধন করলেন হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১৫৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪




বিশেষ প্রতিনিধি, ভোলা প্রকাশ।।

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণে সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বোরহানউদ্দিন পৌর শহরের আমতলায় সাইদুর রহমান মিলন মিয়ার মাকে নিয়ে স্মৃতি সংসদটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, সাইদুর রহমান মিলন সকলের প্রিয় একজন মানুষ ছিলেন, তার কাছে এসে কেউ কখনও ফিরে যায় নি, এজন্য মিলন সকললে প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি অসুস্থ শরীর নিয়েও বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার মা এবং ছেলে-মেয়েসহ পরিবারের পাশে আমরা সব সময় আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।

 

তিনি আরও বলেন, মিলনকে আপনারা যেভাবে পাশে পেয়েছেন ইনশাআল্লাহ তার দুই ছেলেকেও সেভাবে সব সময় আপনাদের পাশে পাবেন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

 

সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, ছোট ছেলে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওনের সভাপতিত্বে এসময় বিএনপি নেতা আকবর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি বশির আহমেদ, যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন বাচ্চু, মিলন মিয়ার ছোট ভাই মিজানুর রহমান, মিলন মিয়ার মেয়ে নাদিয়া রহমান মিমু সহ বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অংগ সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সাইদুর রহমান মিলন ২০০২ সালে বোরহানউদ্দিন পৌরসভার উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে কাজের মধ্য দিয়ে তিনি সকলের কাছে প্রিয় মিলন ভাই হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দক্ষতার সাথে নেতৃত্বে দিয়ে বোরহানউদ্দিন বিএনপিকে সুসংঘটিত করে রেখেছিলেন। চলিত বছরের ০৪ জুলাই তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিলো পুরো বোরহানউদ্দিনজুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি