• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে জানুয়ারি ২০২৪ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ।
সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান করেন এবং পিআরএল গমণকারী তিন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় অন্যান্যের মধ্যে মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা,মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি