• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের নির্দেশে দেশীয় অস্ত্র সহ ৩ জলদস্যু গ্রেফতার

NEWS ROOM / ১০৪ বার ভিউ
আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ২টি পাইপগান,১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ ৩ জলদস্যুকে গ্রেফতার গ্রেফতার করেছে ভোলা জেলা ডিবি পুলিশের একটি টিম।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ ২৪ জানুয়ারী বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন,২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা জেলা ডিবি পুলিশের ওসি এনায়েত হোসেন এর নেতৃত্বে ভোলা জেলা ডিবির এসআই আসাদুজ্জামান সহ একটি টিম অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানার রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ মিরাজ খালাসী (৪০),মোঃ আব্বাস (২৮),মোঃ রুবেল বেপারী (২৮) কে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ গ্রেফতার করা হয়।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আসাদুজ্জামান বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৩ জলদস্যু কে গ্রেফতার করে মামলার মাধ্যমে ২৪ জানুয়ারি বুধবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি