• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ফের ভোলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল।

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল কে ভোলা জেলার ১০ টি থানার মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ঘোষনা করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
সভা শেষে তাকে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগেও তিনি অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সত্যরঞ্জন খাসকেল পটুয়াখালি জেলার দুমকি থানার বাসিন্দা বলে জানা গেছে,তিনি দৌলতখান থানায় ১৫ জুলাই ২০২৩ সালে ওসি হিসেবে যোগদান করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা সত্যরঞ্জন খাসকেল জানান,এই সম্মান,এই স্বীকৃতি দৌলতখান থানা পুলিশের প্রতিটি সদস্যের।
আমাকে ২য় বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় ভোলা জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অবস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারদের নিকট কৃতজ্ঞতা জানাই।
যেকোনো ভালো কাজের পুরুষ্কার বা স্বীকৃতি পেলে ভালো কাজের স্পৃহা, গতি আরও বাড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি