• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল লিখিত পরীক্ষা ৯ মে সকাল ৯টার পরিবর্তে ১১টায় অনুষ্ঠিত হবে মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান বোরহানউদ্দিনে জেলেদের প্রণোদনায় ‘নাম আছে, জেলে নেই’—বঞ্চিত প্রকৃত উপকারভোগী আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত।

NEWS ROOM / ১০৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:

ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই যাত্রীবাহি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার ইলিশায়।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় গেলে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে আরেকটি যাত্রীবাহি লঞ্চ সুরভী-৮ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি