• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভোলার লালমোহনে রীনা রানী (৩৫) নামে চার সন্তানের এক জননীর রহস্যজনক মৃ/ত্যুর খবর পাওয়া গেছে

বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক প্রাপ্ত ৫ খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান।

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি :
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুলের বিজয়ী পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বিজয়ী পাঁচ খেলোয়াড়কে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন। ভোলা জেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করেন।

এসময় ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ-২০২৩ এ আঞ্চলিক পর্যায়ে ভোলা জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ান হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান এর পাশাপাশি ট্র্যক স্যুট বিতরন করা হয়।

স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী শিক্ষার্থীরা সবাই বাক ও শ্রবন প্রতিবন্ধী। আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ অলিম্পিকের মতো বড় আসরে বিদেশের মাটিতে এবারই প্রথম এমন বড় অর্জন। আর এতেই খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন ও স্কুলের পরিচালক মো. জাকিরুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ইংল্যান্ডের নাগরিক ফ্রেডা গ্রাফ।

এ বছরের ১৭ জুলাই জার্মানি বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশ থেকে সাত হাজারের বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ নেয়। যাদের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ১১৫ জন। এর মধ্যে ভোলা থেকে পাঁচজন অংশ নিয়ে পাঁচজনই স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছে।

এর মধ্যে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বিপ্লব, ১০০মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করেছে সিনথিয়া, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জয় করেছে জয়ী তানজুম এবং ফুটবলে স্বর্ণপদক জয় করেছে আঁখি ও আচিয়া।

এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এ গৌরব শুধু ভোলার নয়, এটি সারাদেশের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এভাবে যেন সফলতার মাধ্যমে এগিয়ে যেতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি