• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ
(০৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলার সঞ্চালনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা

সভায় দুর্গাপূজার পূর্বে করণীয়, পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত আলোকপাত করা হয়।
পুলিশ সুপার, জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।

তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী অপকর্ম করলে তাৎক্ষণিক পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি পূজা চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ,জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কমকতাগন,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি