শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় প্রতারণার মামলায় প্রতারকের দুই বছরের কারাদণ্ড

NEWS ROOM / ১৮৬ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩




মোঃ মহিউদ্দিন বিশেষ প্রতিনিধি ভোলাঃ
ভোলায় প্রতারণার মামলায় প্রতারক গোলাম কিবরিয়া চৌধুরী ওরফে খোকন চৌধুরীকে দুই বছরের কারাদণ্ডের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রোববার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শরীফ মোঃ সানাউল হক এ আদেশ দেন। আদালতের আদেশের পর ওই দিন সন্ধ্যায় খোকন চৌধুরীকে কারাগারে নেওয়া হয়েছে। খোকন চৌধুরী( ৫৮) বাড়ি ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায়। মামলার বাদী মোঃ মহিউদ্দিন সূত্রে জানা যায় ভোলা সদর ভেদুরিয়ায় চাকুরির ভুয়া নিয়োগ পত্র দিয়ে অসহায় কাঞ্চন আলীর কাছ থেকে ছয় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কোখন চৌধুরী সহ তিন প্রতারক। তারা হলেন গোলাম কিবরিয়া( খোকন) চৌধুরী মনিরুল ইসলাম ও জিয়াউল হক (বাবুল) নামের এই তিন প্রতারকের খপ্পরে পড়ে চাকরি জীবনের শেষ সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন ভিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন আলীর পরিবার।কয়েক দফা সালিশির মাধ্যমে এর মীমাংসা করার চেষ্টা করল সঠিক সুরাহা না পেয়ে বাধ্য হয়ে দারস্ত হন সরকারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। টাকা ফেরত পেতে ভোলা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। যার মামলা নং সি আর ২০৩/২০২১ ভোলা উক্ত মামলা আদালত আমলে নিয়ে বিচার কাজ শুরু করেন। দীর্ঘ বিচার কাজ শেষ করে আদালত আজ রায় প্রদান করেন এ রায়ে দুই ও তিন নং আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় ১ নং আসামী জামিন নামঞ্জুর করে ২ বছরের সাজা প্রদান করেন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ‍্য গোলাম কিবরিয়া চৌধুরী( খোকন) বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অভিনব কায়দায় চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তারই অংশবিশেষ হিসেবে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত মোঃ কাঞ্চন আলীর কাছ থেকে তার ছেলেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেস ওয়েটার পদে চাকরি দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
যা আই এফআইসি ব্যাংক ভোলা শাখার চলতি হিসাব নং ৫২০২০ ৭৬৯৪৬০৩১ নং এর SH0658188 নাম্বার যুক্ত চেক এর মাধ্যমে দেয়া হয়।
এবং বিগত ২৭-১১/২০১৯ তারিখে জালিয়াতি করে একটি ভুয়া যোগদান পত্র কাঞ্চন আলীর হাতে তুলে দেন।
উক্ত যোগদান পত্র নিয়ে প্রতারিতরা কর্মে কর্মস্থলে যোগদান করতে গেলে এর সবই ভুয়া প্রমাণিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি