শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

প্রতারণার মামলায় কারাগারে খোকন চৌধুরী নামের এক প্রতারক

NEWS ROOM / ১৬৬ বার ভিউ
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলায় প্রতারণার মামলায় গোলাম কিবরিয়া চৌধুরী ওরফে খোকন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রতারণার মামলায় জামিন নামঞ্জুর করে খোকন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১০ সেম্বস্টর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফ মোঃ সানাউল হক এই আদেশ দেন।

আদালতের আদেশের পর ওই দিন সন্ধ্যায় খোকন চৌধুরীকে কারাগারে নেওয়া হয়েছে। খোকন চৌধুরীর (৫৮) বাড়ি ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায়।

মামলার বাদী মোঃ মহিউদ্দিন সূত্রে জানা যায়, ভোলার ভেদুরিয়ায় চাকুরীর ভুয়া নিয়োগপত্র দিয়ে অসহায় কাঞ্চন আলীর কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন খোকন চৌধুরীর সহ তিন প্রতারক। তারা হলেন গোলাম কিবরিয়া খোকন চৌধুরী, মনিরুল ইসলাম ও জিয়াউল হক বাবলু। এই তিন প্রতারকের খপ্পরে পড়ে চাকুরী জীবনের শেষ সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন বিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন আলীর পরিবার।

একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেও সঠিক সুরাহা না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন সরকারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। টাকা ফেরত পেতে ভোলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। যার মামলা নং সি.আর-২০৩/২০২১(ভোলা)। উক্ত মামলা আদালত আমলে নিয়ে বিচার কাজ শুরু করেন। দীর্ঘ বিচার কাজ শেষ করে আদালত আজ এই মর্মে রায় দেন যে ২ ও ৩ নং আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন এবং ১ নং আসামিকে জামিন নামঞ্জুর করে ২ বছরের সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গোলাম কিবরিয়া চৌধুরী ওরফে খোকন চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারই অংশ হিসেবে অবসরপ্রাপ্ত কাঞ্চন আলীর কাছ থেকে তার ছেলেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেস ওয়েটার পদে চাকরি দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন। যা আইএফআইসি ব্যাংক ভোলা শাখার চলতি হিসাব নং ৫২০২০৭৬৯৪৬০৩১ নং এর SH0658188 নম্বর যুক্ত চেক এর মাধ্যমে দেওয়া হয়। এবং বিগত ২৭-১১-২০১৯ তারিখে জালিয়াতি করে একটি ভুয়া যোগদান পত্র তাদের হাতে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি