• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মানবতা

মোঃ মহিউদ্দিন
—————
মানবতা কোথায় তুমি ?
তোমার অস্তিত্ব নিযে
সংশয়ে ভুগি প্রতিনিয়ত !
অরাজকতার কালো অন্ধকারে
ছেয়ে যাচ্ছে চতুর্দিক!
আকাশে বাতাসে হাহাকারের ধ্বনি !
কান পেতে শোনো
শুনতে কি পাচ্ছো মানবতা ?
সন্ত্রাসীদের ছুরির আঘাতে
সন্তানের প্রাণ হারানো
মায়ের আহাজারি !
নিঃস্ব মায়ের ক্রন্দন
শুনতে কি পাও মানবতা ?
বাতাসে মাংস পোড়া গন্ধ ভাসে !
শ্রমিক ভাইয়েরা তবুও
থামায় না কাজ,
এক একটি ইট খুলে দেখো মানবতা
কত দুঃখ গাঁথা লেখা তাতে।
আছে শ্রমিকের রক্তের রঙিন দাগ
শীতের রাতে রাস্তার পাশে
ঠান্ডায় জমে যাওয়া মানুষের কষ্ট
কি বুঝতে পারো মানবতা ?
দিন দুপুরে রাস্তার মাঝে
পড়ে থাকা মুণ্ডহীন লাশেরও
জীবন ছিল!
তার মা হয়তো পথ চেয়ে
বসে আছে
সন্তান ফেরার আশায়।
মানবতা তুমি কি দেখো ?
মর্গে পড়ে থাকা কাটাছেঁড়া করা
ছোট্ট মেয়েটি মা- বাবার
হৃদয়ের টুকরো চোখের মনি ছিল!
হায়নাদের লালসার শিকার হয়ে
যার জীবন সাঙ্গ হয়েছে কুঁড়িতেই !
মানবতা জেগে উঠো!
একবার চোখ তুলে
দেখো নগ্ন পৃথিবীটাকে!
দূর করে দাও সব অন্ধকার
ফিরিয়ে দাও সব আলো !
আলোকিত করে দাও ভূবন !
মুছে দাও সব কালিমা সব গ্লানি !
নতুন করে আবার হাসি ফোটাও
মানবতার ফুল ফোটক পৃথিবীতে, মানবতা তুমি পারো
তুমি পারো সব বদলে দিতে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি