• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

NEWS ROOM / ১১৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ভদ্রবেশী


মোঃ মহিউদ্দিন
——–
সুসজ্জিত কক্ষে ওত পেতে
অদৃশ্য ফাঁদপেতে বসে থাকা
খুব ভদ্রবেশীকে দেখে মনে হয়,
মানুষ নয় যেন ফেরেশতা!
কথায় কথায় পবিত্র বাণী,
যেন সততার ফুলঝুরি।
যেন মনে হয় মানুষ নয়,
সততার এক অনন্য দৃষ্টান্ত
অনেক সময় কথার সাথে
একটু ধর্মীয় বাণীর মিশ্রণে
কথা বলা যে কারো মন
না গলে পারে না।
আসলে ফাঁদ পেতে বসে থাকা
এক সহজ-সরল মানবতার
শিকারি সে।
কোনরকম তার ফাঁদে
পা পড়লে অদৃশ্যে ভাবে
আটকে যায় পা,
একচুলও নড়বার জো নেই।
আটকে যায় সেই অদৃশ্য ফাঁদে,
পরক্ষণেই ধীরে ধীরে
নিঃস্ব করে ফেলে
শিকারি লেবাসধারী ঘাতক!
ঘাতকের অদৃশ্য শক্তি দিয়ে
করে মানবতাকে নিঃস্ব।
এদের দেখতে মহামানব
মনে হলেও আসলে এরা
কোন মানবই নয়,
এক জাতীয় নরপিশাচ।
অদৃশ্যভাবে রক্ত চোষক,
এদের বোঝা উচিত
সকল কিছুই প্রতিধ্বনিত হয়
বিকিরণ করে।
কয়দিন আগে বা পরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি