• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

আমার শৈশব


মোঃ মহিউদ্দিন
————–
আহা কি আনন্দ কি যে মজা
ছিল আমার শৈশব ছেলেবেলা,
বন্ধুদের সাথে নিয়ে কাচারি বাড়ির
দিঘির জলে করতাম খেলা।

বুনো শাক,পাখির ছানা
খুঁজে খুঁজে সময করতাম পার,
কই, শিং, সরপুঁটি মাছে
ভরা ছিল জলাধার।
কাচারী বাড়ির দীঘির জলে
সাঁতার কাটতাম
এপার থেকে ওপার।

“হারাহারি” “মগ মগ”
জলের খেলা খেলতাম,
খেলাধুলায় ঠকে গেলে
চোখের পানি ফেলতাম।

শীতের দিনে প্রতিবেশীর
বানানো খেজুর রসের পাটালি,
এখনো আমার খুব মনে পড়ে
খেতে কি যে মজা
মায়ের হাতের পিঠা পুলি।

ঝড় আসলেই বন্ধুরা মিলে
ফল গাছের তলায়
ফল কুড়ানোর পরে যেত ধুম,
শীতের রাতে জসিম মাষ্টার,
কবিরের কাচারীতে খেজুর রসের
ফিরনি -পায়স খাওযার জন্য
রাতে কারো হতোনা ঘুম।

খেলার সাথী, পড়ার সাথীরা
কোথায় হারিয়ে গেল,
কে কোথায় কি করে
কিইবা চাকরি পেল।

নির্জনে থাকলে-ই খুব মনে পড়ে,
সেই মধুর স্মৃতি-ই হয়ে রইল
আর কি কখনো ফিরে পাব তারে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি