• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

শিক্ষা ধ্বংস জাতি ধ্বংস
মোঃ মহিউদ্দিন


————
এমন সরকারি স্কুল
তুমি কখনো আগে দেখেছ নাকি?
কাগজে-কলমে স্কুল চললেও
ভেতরটা তার সবই ফাঁকি।
ছাত্র ছাত্রী না থাকলেও
নিয়মিত ক্লাসে ঘন্টা বাজে,
শিক্ষকরা সব লাইব্রেরীতে বসে
ব্যস্ত নিজের কাজে।
লাইট জ্বলছে ফ্যান চলছে
প্রতি রুমে রুমে
শিক্ষার্থী নেই ক্লাসে,
বিশাল আকারে বিদ্যুৎ অপচয়
হচ্ছে বারো মাসে।
বেতনটাও উচ্চমানের
পাচ্ছেন প্রতি মাসে,
এমনটি-ই চলছে নাকি
সারা বাংলাদেশে।
আট জন শিক্ষক থাকলেও
স্কুলে প্রায় চারজন কোনরকম আসেন,
বাসায় বসে স্কুলের খবর রাখছে
কখন ভিজিটর আসেন।
লাইব্রেরীতে বসে বসে
ফেসবুক দেখে মিটিমিটি হাসেন।
খোশ গল্পে ব্যস্ত থাকেন
পার করে দেন বেলা,
এভাবেই প্রতিদিন রুটিন মেনে চলা।
খুবই অল্প সংখ্যক স্কুলে
পড়ালেখা ভালো চলে,
সেই সব স্কুলে ছাত্রছাত্রী
আসে দলে দলে।
এমন ভাবে চলতে থাকলে
শিক্ষা ধ্বংস জাতি ধ্বংস হবে,
শিক্ষা জাতির মেরুদন্ড
যা রসাতলে যাবে।
সরকারের প্রতি আবেদন-নিবেদন,
হবেন সচেতন তা না হলে
হতে যাচ্ছে শিক্ষার সমূলে পতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি