• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলায় বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিআইডব্লিউটিএ এর অফিস পরিদর্শন

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ অতিথি ।।

ভোলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা(জি),এর ভোলা বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিস পরিদর্শন করেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় কোস্টগার্ডের একটি স্পিডবোর্ডযোগে ভোলা নদী বন্দর অর্থাৎ ভোলার খেয়াঘাটে কোস্টগার্ডের অফিসে এসে নামলে প্রথমে তাকে বাংলাদেশ কোস্ট গার্ড ভোলার পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়, দ্বিতীয়ত ফুলের শুভেচ্ছা জানায়, ভোলায় কর্মরত বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার শহিদুল ইসলাম সহ বিআইডব্লিউটিএর সকল স্টাফবৃন্দরা । সর্বশেষ ফুলের শুভেচ্ছা জানায়, ভোলা খেয়াঘাট ও ভেদুরিয়া খেয়াঘাট ইজারাদার, জনপ্রতিনিধি কাচিয়া ইউনিয়ন থেকে নির্বাচিত পরপর চারবারের অত্যন্ত সফল চেয়ারম্যান,ও টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকৃত ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ভোলার ১৩ টি ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ থেকে শুরু করে ভোলা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের অত্যন্ত প্রিয় এবং আস্থা ভাজন ব্যাক্তি জহুরুল ইসলাম নকিব।

ফুলের শুভেচ্ছা জানানোর পর পরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ( মোস্তফা) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি বিশ্ব ব্যাংক প্রকল্প কতৃক ড্রেজিংকৃত নৌ-পথ পরিদর্শন করলাম, দেখলাম কোথাও কোন কাজের ত্রুটি আছে কিনা। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভোলা নদী বন্দরের খোঁজ খবর নেন। পাশাপাশি ভোলা নদীপথে যাতায়াতের কোন সমস্যা আছে কিনা প্রথমে সাংবাদিকদের থেকে খবর নেন পরে বিআইডব্লিউটিএর ভোলার পোর্ট অফিসার শহিদুল ইসলামের থেকে খোঁজখবর নেন।

জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে তিনি চরফ্যাশনে উপস্থিতি এবং রাত্রি যাপন করবেন এবং পরদিন সকাল ৮ ঘটিকায় চরফ্যাশন থেকে বেতুয়া নদী বন্দরের ঘাট এলাকা ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন ও পরে লালমোহনের ধলীগৌর নগর ও দৌলতখান লঞ্চঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে ভোলা সার্কিট হাউজের যাত্রা বিরতি শেষ দুপুর ২টা ৩০মিনিটে তিনি ইলিশা লঞ্চঘাট হতে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লঞ্চযোগে ঢাকা নদী বন্দরের উদ্দেশ্যে রওনা করার মাধ্যমে তার সফরের সমাপ্তি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি