• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

ভোলার মনপুরায় “স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং” সভা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় মনপুরা থানার আয়োজনে মাদক,কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ সহ নানাবিধ সামাজিক অপরাধ রোধে “স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং” সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মনপুরা সরকারি ডিগ্রি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মনপুরা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ভোলা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট শিক্ষার্থীদের পাশে আছে। তিনি বলেন, ‘মনপুরা’ চলচিত্রের গল্পের মতো বাস্তব জীবনে কারো সাথে যেন এমনটি না ঘটে বরং প্রকৃত অপরাধীরা যেন চিহ্নিত হতে পারে সে বিষয়ে আমরা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা এগিয়ে আসুক, সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মনপুরা থানার যে সকল প্রার্থীগণ লিখিত পরীক্ষায় কৃতকার্য হবে আমরা তাদের মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রদানের আশ্বাস দিচ্ছি। এতে করে মনপুরা থানাধীন জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাসের পাশাপাশি তাদের মাধ্যমে অন্যরাও পুলিশিং কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং আগামীতে অন্য্যান্য শিক্ষার্থীরাও উদ্ভুদ্ধ হবে।

এ সময় মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মোঃ ইউসুফ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), মনপুরা সরকারি ডিগ্রি কলেজ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনন্ত হাসান মাসুদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি