শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার।

NEWS ROOM / ৭৭ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬




স্টাফ রিপোর্টার, ভোলা:

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈনিক বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি