শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

লালমোহনে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা মারপিটের অভিযোগ তুললেন জনৈক পুলিশ সদস্য।

NEWS ROOM / ২২৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২




মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলার কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মারপিটের অভিযোগ করলেন জনৈক পুলিশ সদস্য।

জানাযায়, শনিবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে উপজেলা কৃষকলীগ সভাপতি মোখলেছ বকশির বাড়ির পাশ দিয়ে রাস্তাটির পাকা করণ কাজ চলছে। রাস্তার পাশে গাছ থাকায় ঠিকাদার গাছ কাটার জন্য সকলকে অনুরোধ করেন। কৃষক লীগের সভাপতি মোখলেছ বকসি জানান, ঠিকাদারের সিদ্ধান্ত মোতাবেক প্রথমে আমার গাছটি কেটে ফেলি। এরপর পর্যায়ক্রমে সবাইকে গাছ কাটতে বলি। ওই এলাকায় রাস্তার পাশের খাস জমি দখল করে বাড়ির বাউন্ডারি দেন মোঃ আলমগীর নামে এক পুলিশ সদস্য। তার দখল করা খাস জমিতে ৩টি গাছ রাস্তার মধ্যে পড়ে। তিনি দুটি গাছ কাটলেও ১টি গাছ কাটতে রাজি হননি। এলাকাবাসী ও আমি তাকে অনুরোধ করলে তিনি সকলকে অকর্থ ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সদস্য আলমগীর বাসায় গিয়ে ৯৯৯ ফোন করে লালমোহন থানা পুলিশের সহযোগিতা চান। তার ফোন পেয়ে লালমোহন থানা থেকে এ.এস.আই দীপক সঙ্গীয় ফোস সহ ঘটনাস্থলে যায়। এ এস.আই আমার পরিচিত হওয়ায়, আমি সকলের সামনে তার হাত ধরে বাসায় চা খাওয়ার জন্য বলি। এতে হয়তো
এ এস.আই দীপক আমার উপড়ে ক্ষুব্ধ হন। আমি উপজেলা কৃষকলীগের সভাপতি আমার সুনাম নষ্ট করার জন্য একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে সংবাদ কর্মীদের ভূল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এব‍্যাপারে পুলিশ সদস্য মোঃ আলমগীর বলেন, আমার বাসার সামনে রাস্তার পাশে ৩টি গাছের ২টি গাছ কেটেছি। ঠিকাদার বলছে বাকি ১টি গাছ প্রয়োজন হলে কাটব। কিন্তু মোখলেস বকসী এলাকার লোকজন নিয়ে বলল বাকি গাছটি এখনই কাটতে হবে। এ নিয়ে সমস‍্যার সৃষ্টি হয়। আমি এলাকায় সকলের সাথে নিয়ে এর উপযুক্ত সমাধান চাচ্ছি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন জানান, এব্যাপারে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি