• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন আনন্দ পাঠশালা

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার ৮৫ নং বাপ্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ভোলা জেলার অন্যতম সামাজিক সংগঠন “যুব ও সামাজিক সংস্কৃতি প্রতিষ্ঠান” আনন্দ পাঠশালা ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার ৮৫ নং বাপ্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদা পারভীন এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন আনন্দ পাঠশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম। আনন্দ পাঠশালার উপদেষ্টা মনির আহাম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও আনন্দ পাঠশালার উপদেষ্টা মোকাম্মেল হক মিলন, আনন্দ পাঠশালার সংগঠক খাদিজা আক্তার ঝর্ণা ।

উল্লেখ্য ফুটবল টিম গঠনের লক্ষ্যে ভোলা সদর উপজেলায় মোট ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে আনন্দ পাঠশালা। এরই অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ও ভোলা জেলা যুব উন্নয়নের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছি আমরা। তারই অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। একমাত্র ক্রীড়াঙ্গণ‌ই দেশে ও দেশের বাহিরে বাংলাদেশ কে পরিচিত করিয়েছে। তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি