• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের শ্রদ্ধা নিবেদন।

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের শ্রদ্ধা নিবেদন।

স্টাফ রিপোর্টারঃ ভোলা প্রকাশ

আজ ১৮ অক্টোবর ২০২২ খ্রিঃ সকাল ০৯:৩০ মিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি  এস এম আক্তারুজ্জামান । পুষ্পস্তবক অর্পণের অব্যবহিত পূর্বে তিনি শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।


এ-সময় আরো উপস্থিত ছিলেন,  বিভাগীয় কমিশনার, বরিশাল; অতিরিক্তি ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, বরিশাল; কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, বরিশাল; জেলা প্রশাসক, বরিশাল; পুলিশ সুপার, বরিশাল; সিনিয়র সহকারী পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশালসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি