• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন পরিবারের সদস্যদের শিশুদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বালতির পানি নিয়ে খেলতে না পারে।
সে জন্য বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের সাঁতার শেখানো ও সকল বিষয়ে মায়েদের সচেতন থাকাসহ বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন তিনি।
লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন , লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মহসিন খাঁন, (ওসি) মাহবুবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি