• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

যুবলীগের সভাপতি পদ সমর্থনে শীর্ষে বাছেদ মেম্বার।

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

ভোলা প্রতিনিধিঃ

দীর্ঘ ৬ বছর পর আসছে মনপুরা উপজেলা ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশী নেতারা ইতোমধ্যে লবিং তদবির শুরু করেছেন। উপজেলা জুড়ে সাঁটিয়েছেন শুভেচ্ছা পোস্টারও।

সদর ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন ঘিরে শীর্ষ পদে আসতে তৎপর যুবলীগের বর্তমান ও সাবেক নেতারা। স্থানীয় নেতাদের কাছে নিজেদের আত্ম সামাজিক পরিচয় তুলে ধরে নিজেদেরকে যুবলীগের যোগ্য প্রার্থী হিসাবে জাহির করতে জোরে সোরে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানাগেছে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন
দীর্ঘ একুশ বছর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে থাকা এবং বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনিয়ন সভাপতি পদপ্রত্যাশী মোঃ বাছেদ ।

হাজিরহাট ইউনিয়নের রত্ন তৃণমুলের তুখোড় যুবনেতা মোঃবাছেদ সংশ্লিষ্ট উপজেলা জুড়ে তৃণমূলে নেতা-কর্মীদের প্রাণভোমরা রূপান্তরিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছেন। সদালাপি ও মিষ্টভাষী মোঃবাছেদ কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি।

দলের জন্য তার দীর্ঘ জীবনে অকাতরে বিলিয়ে দিয়েছেন সব কিছু। তিনি আসন্ন যুবলীগের ইউনিয়ন সম্মেলন সভাপতি পদে নিজের নামটি অন্তর্ভুক্ত করতে ইচ্ছা পোষন করেছেন। তার ইচ্ছা হাজিরজাট ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব নিয়ে তৃণমূল যুবলীগকে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

এ বিষয়ে মাঠ পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা সাংবাদিককে জানান, আমরা এবার মোঃবাছেদ ভাইকে ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দেখতে চাই। এ জন্য তার প্রতি সব সময় আমাদের দোয়া ও আশির্বাদ রয়েছে। তিনি যুবলীগের সভাপতি নির্বাচিত হলে নেতা-কর্মীদের মাঝে যে টানাপোড়েন আছে তা শেষ হয়ে যাবে। হাজিরজাট ইউনিয়ন যুবলীগ চাঙ্গা হবে। সাধারণ যুবলীগ কর্মীরা প্রাণ খুলে কথা বলতে পারবে সভাপতির সাথে। বর্তমান দায়িত্ব প্রাপ্ত যুবলীগের নেতাদের সাথে যে কর্মীদের দূরত্ব আছে সেটা শেষ হয়ে যাবে। সেই সাথে ইউনিয়নের অবহেলিত নেতাকর্মীরা মনোবল ফিরে পাবে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তৃণমুল যুবলীগের নেতাকর্মীদের মাঠে ফেরাতে মোঃবাছেদ ভাইর বিকল্প নেই।

নাম না প্রকাশ করার শর্তে এক যুবলীগ নেতা জানান, যেহেতু মোঃবাছেদ দীর্ঘদিন থেকে তৃণমূলে কাজ করে আসছেন। তাছাড়া মাঠ পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিলে সরব উপস্থিতি দেখিয়েছে, দলের দূর-দিনে দলের সাথে ছিলো এবং সে ত্যাগী নেতা। তাই যুবলীগের সভাপতি হওয়ার দৌরাত্ম্যে এগিয়ে আছেন মোঃবাছেদ ।

ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে আগ্রহী যুবনেতা মোঃবাছেদ জানান, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। শুণ্যতায় ভুগছেন। তাদের জায়গা প্রয়োজন। আমি সভাপতি হিসেবে আগ্রহ প্রকাশ করেছি। যদি দায়িত্ব পাই তাহলে সঠিক ভাবে দায়িত্ব পালন করবো, তবে সংগঠনকে গতিশীল করতে যে পদেই দেওয়া হোক না কেন আমি আদর্শচ্যুত হবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি