• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ৩ বার ভিউ
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ

সকল পরিবহন শ্রমিক ঐক্য গড়ি, কাজ-মজুরি-মর্যাদা নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২১৮১) ভোলা জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ কনফারেন্স রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিক্সা (সিএনজি) হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিক্সা (সিএনজি) হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা সভাপতি সহিদুল আলম মানিক, জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার

সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত শ্রমিক সংগঠনই শ্রমিকদের অধিকার আদায় এবং কল্যাণ নিশ্চিত করার প্রধান হাতিয়ার। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের যেকোনো সমস্যা ও দাবি-দাওয়া সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, সংগঠনের সুনাম অক্ষুণ্ন রেখে শ্রমিকবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোলা জেলা কমিটিকে আরও শক্তিশালী, কার্যকর ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি