• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

মনপুরায় (RHL) প্রকল্প কর্তৃক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ।

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

মনপুরা প্রতিনিধিঃ

ভোলার মনপুরায় জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন
পরিবার উন্নয়ন সংস্থা (FDA)
পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (PKSF),
Resilient Homestead and Likelihood Support to the Vulnerable Coastal people of Bangladesh (RHL).০৪-০৬-২০২৫ ইং তারিখে সকাল ১১: ০০ ঘটিকায় সময় মনপুরা সরকারি ডিগ্রী কলেজ মাঠে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল – নোমান,উপজেলা বন বিভাগের ফরেস্ট অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিলন, উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থা হাজিরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ নাহিদ ইসলাম সহ (RHL)প্রকল্প কর্মকর্তা বৃন্দ।

মনপুরা উপজেলা কৃষি
সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল – নোমান বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই আমরা বেশি বেশি গাছ লাগাব এবং গাছের সঠিক পরিচর্যা করব।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল – নোমান আরও বলেন, চারা রোপনের পূর্বে গর্তের মধ্যে বিভিন্ন প্রকারের সার মিশিয়ে কয়েকদিন পর্যন্ত রেখে দিতে হবে, তারপর চারা লাগাতে হবে এবং চারা লাগানোর পর খুঁটি দিয়ে চারা বেধে দিতে হবে।

মনপুরা উপজেলা বন বিভাগের ফরেস্ট অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিলন বলেন, আপনারা আজকে নয় প্রজাতির চারা পাবেন, এগুলোর মধ্যে অনেক চারা আছে ঔষধী গুনাগুনে লাগে। যেমন নিম গাছ। প্রতিটি বাড়িতে নিম গাছ থাকা উচিত। কোথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান।

পরিবার উন্নয়ন সংস্থার ম্যানেজার বলেন আমাদের সংস্থা থেকে বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তাই সকলের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিজেরা যে কাজটি করবেন মনোযোগ সহকারে করবেন সাফল্য আসবেই, আমাদের পরিবার উন্নয়ন সংস্থা,যে সকল ভাইয়েরা উদ্যোক্তা হতে চান আপনাদের পাশে আমরা আছি। আমরা আমাদের পরিবার উন্নয়ন সংস্থা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রকারের ঋণ দিয়ে থাকি, তাই আপনারা আমাদের পরিবার উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে যেকোনো ব্যবসা করতে পারবেন।
কৃষক হান্নান বলেন, আমরা যে চারা গুলো পেয়েছি তা অত্যন্ত ভালো মানের চারা, আমরা এগুলো বসত বাড়ির আশেপাশে ভালো স্থানে লাগাবো এবং সঠিক পরিচর্যা করব, তিনি চারা পেয়ে খুবই আনন্দিত এবং (PDA), ( PKSF) ও (RHL) প্রকল্পের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রায় বেলা চার ঘটিকার সময় চারা বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি