• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার

NEWS ROOM / ৮২ বার ভিউ
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।

ভোলার মনপুরা উপজেলার স্বেচ্ছাসেবক লীগ-এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজন (৪৫)–কে পুলিশ এ্যাসাল্ট মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় তাকে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সুজা উদ্দিন সুজন ০১নং মনপুরা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সৈয়দ আহম্মদের পুত্র এবং রুপজান বেগমের সন্তান।

মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির জানান, মোঃ সুজনের বিরুদ্ধে চলমান একটি পুলিশ এ্যাসাল্ট মামলার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ সকাল ১১টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোঃ সুজা উদ্দিন সুজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ এবং স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনাটিকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং আইনের প্রতি সকলেরই সমান দায়িত্ব ও কর্তব্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি