• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

মনপুরায় ইসলামী ফাউন্ডেশনে নিয়োগ নীতিমালা লঙ্ঘন, ১ ঘন্টার নোটিশে নিয়োগ পরীক্ষা।

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মনপুরা প্রতিনিধিঃ-ভোলা জেলার দ্বীপ মনপুরা উপজেলায় ইসলামী ফাউন্ডেশনে প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষা তড়িঘড়ি করে গ্রহণ করা হয় এবং মানা হয়নি নিয়োগ নীতিমালা। মনপুরা উপজেলায় গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপজেলা প্রশাসন হলরুমে গ্রহণ করা হয়। উক্ত পরীক্ষা গ্রহনের জন্য মাত্র ২ থেকে ১ঘন্টা আগে মুঠোফোন করে পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়। এলাকায় উপস্থিত না থাকা, দূর দূরান্তে থাকার কারনে অনেক নিয়োগ পরীক্ষার্থী অংশগ্রহন করতে পারেনি। এমনকি বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারলেও নিতে পারেনি ভালো প্রস্তুতি এবং পরীক্ষা বোর্ডে আনতে পারেনি প্রয়োজনীয় কাগজপত্র। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও নীতিমালা পরিপন্থী। অভিযোগ রয়েছে ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তাদের নির্ধারিত সংখ্যক প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় বেশি সুবিধা দিতে নিয়োগ নীতিমালা লংঘন করে তড়িঘড়ি করে এমন নিয়োগ পরীক্ষার আয়োজন।

পরবর্তীতে উক্ত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জানা যায় উক্ত নিয়োগের অসংগতি ও পুনরায় নিয়োগের দাবিতে জেলা প্রশাসন ভোলার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন বেশ কয়েকজন নিয়োগ পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার,মনপুরার নিকট যোগাযোগ করলে তিনি জানান,আগামী ১২ তারিখ নির্বাচন সুতরাং প্রশাসন এ সময় খুব ব্যস্ত থাকে। তাই দ্রুত উক্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক ভোলা মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে
তিনি জানান উক্ত বিষয়টি আমাকে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও সাংবাদিকগণ জানিয়েছেন আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো।

উল্লেখ্য, মনপুরা উপজেলা ইসলামী ফাউন্ডেশনে দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থী বাছাই এর ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরীক্ষার অন্ততপক্ষে এক সপ্তাহ পূর্বে লিখিত নোটিশ করা আবশ্যক ছিলো, তবে তা করেনি উক্ত উপজেলা নিয়োগ বোর্ড । নিয়োগ নীতিমালা অনুযায়ী পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ঘটনাটি নিয়ে চলছে আমাদের অনুসন্ধান, তথ্য দিয়ে সহায়তা করুন। আসছে বিস্তারিত ২য় পর্বে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি