• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন

ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিয়ার নেতৃত্বে ১৯০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া চৌকস নেতৃত্বে ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিচ ইয়াবাসহ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে,১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নেতৃত্বে
ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিচ ইয়াবাসহ মোঃ ছৈয়দ নুর(৪৭),মোঃ
মোহাম্মদ আমজাদ(৪০) কে আটক করা হয়।
আটককৃত ছৈয়দ নুর কক্সবাজার জেলার সদর উপজেলার মৃত আব্দুর শুক্কুর ও মোহাম্মদ আমজাদ পাঁচলাইশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মোহাম্মদ আনিসের ছেলে বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন,আমি ভোলা সদর মডেল থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যেই হউক ছাড় দেয়া হবে না।
তিনি বলেন,হয়তো মাদক ছাড়তে হবে নয়তো এলাকা ছাড়তে হবে,যুব সমাজ কে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই কর্মকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি