• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ।

NEWS ROOM / ২৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

ভোলা শহরে অটোরিকশার দাপট ১০ হাজারের অধিক অটোরিকশায় তীব্র যানজট, নিত্যদিনের ভোগান্তিতে নগরবাসী

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা শহরে নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা। বর্তমানে শহরে ১০ হাজারের অধিক অটোরিকশা চলাচল করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অটোরিকশা চলাচল, অবৈধ পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

বিশেষ করে সদর রোড, বাংলা স্কুল মোড়, কালীবাড়ি মোড়, নতুন বাজার ও মহাজনপট্টি এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের যাত্রীরা।

নগরবাসীর অভিযোগ, শহরে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত না করা হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি