• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনায় অশ্রুসিক্ত পরিবেশ

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫




মোঃ মহিউদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলসেডে। পুলিশ মিডিয়া সেল, ভোলা আয়োজিত এ বিদায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ এবং আবেগঘন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ। বিদায়ী অতিথি ও সভাপতি ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ লাইন্সে উপস্থিত অফিসার, ওসি, ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের পেশাগত জীবনের স্মরণীয় সাফল্য, মানবিক কর্মশৈলী ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁর সহনশীলতা, সততা, দক্ষতা ও জনবান্ধব policing–এর নানা দৃষ্টান্ত স্মরণ করেন। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে—তিনি ছিলেন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও সাহসী অফিসার; যাঁর নেতৃত্বে ভোলা জেলা পুলিশ নতুন গতি ও ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া পেয়েছে।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় বলেন, “ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক অনন্য সম্মান। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি সর্বদা। দায়িত্ব পালনের পথে কোনো ভুল-ত্রুটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি ভোলাবাসী ও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
ভোলার মানুষ ও পুলিশ সদস্যদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রইল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের কর্মময় পথচলা—যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি