• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

NEWS ROOM / ১৮০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

হাসনাইন আহমেদ।। ভোলা প্রকাশ,,

ভোলায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল খায়ের (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ম এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষক একই উপজেলা খায়ের হাট এলাকার বাসিন্দা। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহতের মাথা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার মগজ বাহিরে বের হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি