• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

ভোলায় ব্যারিস্টার পার্থকে শুভেচ্ছা জানিয়ে ছাত্র সমাজের আনন্দ মিছিল

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩




হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ভোলা সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যােগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকালে ভোলা সদরে এই আনন্দ মিছিল করেছে জেলা ছাত্র সমাজের নেতাকর্মীরা। ভোলা সরকারী স্কুল মাঠ থেকে শুরু হয়ে সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজারে বিজেপির জেলা কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সদর উপজেলা ছাত্র সমাজের নবগঠিত আহ্বায়ক মোঃ পারভেজ এর সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ হোসেন। আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার সাকিল এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সিনিয়র সদস্য আনোয়ার হোসাইন, কামরুল হাসান কাইউম, ইমরোজ আলম ট্রিমন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সদস্য মোঃ হিরন, সদর উপজেলা ছাত্র সমাজের সদস্য খোকন, করিম হোসেন, আনোয়ার হোসেন, এ আর রনি, মাসুম মিঝি, কামাল হোসেন, আলামিন হোসেন, মোঃ রিয়াজ, মোঃ হাশেম, শাওন প্রমুখ। উল্লেখ : গত ১০ই ফেব্রুয়ারী মোঃ পারভেজ কে আহ্বায়ক করে ২১ সদস্য সদর উপজেলা ছাত্র সমাজের কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি