• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত

NEWS ROOM / ১৯০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নিউজ ডেস্কঃ- ভোলা প্রকাশ।।

ভোলা প্রতিনিধি।। ভোলায় মালবাহী ট্রাকের চাপায় মো. ইসমাইল হোসেন টিটু (৩৭) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। নিহত ইসমাইল ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মুছাকান্দির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন চৌধুরীর ছোট ছেলে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ৯নম্বর ওয়ার্ডের দেলু সাহেব বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসমাইলের সাথে সিএনজিতে থাকা মো. সুমন ও রবিউল নমের আরো দুই যাত্রী আহত হয়েছে। আহত সুমন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে, আর রবিউল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। এদের দু’জন ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।

নিহতের বড় ভাই মো. মহসিন জানান, মঙ্গলবার সকালে ইসমাইল খাগড়াছড়ি বিজিবি ক্যাম্প থেকে ১৭ দিনের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যার পর সে ইলিশাঘাটে এসে একটি সিএনজিতে করে বাসায় আসছিলেন। সিএনজিটি সদর উপজেলার ইলিশা বাজারের দক্ষিণ পাশে দেলু সাহেবের বাড়ি সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ইসমাইল ঘটনাস্থলেই মারা। এ ঘটনায় তিনি ট্রাকচালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি