• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী

ভোলায় জয়ের জন্ম দিনে দুই শতাধিক হাফেজ ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ

NEWS ROOM / ৩০২ বার ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলের জন্মদিনে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও অসহায় গরীব হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেল ৫টার দিকে ভোলা শহরের কালিবাড়ি রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাংলাস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেককেটে জন্মদিন উপযাপন করেন সংগঠনিটির নেতাকর্মীরা।

একই সাথে প্রায় দুই শতাধিক এতিম ও অসহায় দরিদ্র হাফেজ ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল আলম শিপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী পাপন, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগ নেতা মো. ইউছুফ হোসেন সোয়েব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি