• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

ভোলার চরফ্যাশনে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার !!

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

আলী হোসেন রুবেল সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বৃদ্ধের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।

ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। লাশের পড়নে সাদা খয়েরী রঙের একটি লুঙ্গি ও গায়ে বেগুনি রঙের একটি সুয়েটার রয়েছে।

দক্ষিণ আইচা থানার ডিউটি অফিসার (এসআই) মো. নেসার উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি