• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলায় সুবিধাভোগী অসহায়-দুস্থ জেলেদের মাঝে ৩২ টি সুতার ইলিশ জাল বিতরন কার্যক্রম অনুষ্ঠিত

NEWS ROOM / ১২০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ইলিশ আহরণের জন্য সুবিধাভোগী অসহায়-দুস্থ জেলেদের মাঝে ৩২ টি সুতার ইলিশ জাল বিতরন কার্যক্রম অনুষ্ঠিত।
২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
মোহাং সেলিম উদ্দিন এ জাল বিতরন করেন।
জানা গেছে,জেলা সফরের অংশ হিসাবে ভোলা সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের সাথে মতবিনিময় শেষে এ জাল বিতরন করেন তিনি।
ইলিশ সম্পদ উন্নয়ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ. এফ. এম. নাজমুস সালেহীন।
ভোলা জেলা মৎস্য অফিসার মো: আবুল কালাম আজাদ জানান,মোট ৩২ টি সুফলভোগী গ্রুপের ৯৬ জনের মাঝে মোট ৩২ টি ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতরণ করা হয়।
এদিকে ভোলা সদর উপজেলায় আগমনের সাথে সাথেই সচিব সেলিম উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তার সফরসঙ্গী ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো: আলমগীর,অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো: হেমায়েত হোসেন, বরিশাল বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি