• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন

ভোলায় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার।

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

ভোলায় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার।

রাহাত হোসেন ভোলা। 
গত ৬ দিন ধরে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। আজ সোমবার (১২ আগস্ট) সকালে ভোলা শহরের কালিবাড়ি মোরে রজনীগন্ধার ফুলের স্টিক হাতে দিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।

পুলিশ সুপার মাহিদুজ্জামান জানান, দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। গত কয়েক দিন ধরে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে।এ জন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে, তারা চাইলে সব কিছু সম্ভব। তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত সোমবার (৫ আগস্ট) থেকে ভোলা শহরে ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিকের দায়িত্ব নেন শিক্ষার্থীরা।এ সময় সড়কের গুরুত্বপূর্ণ মোরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবী, বিএনসিসি, স্কাউটস ও ফায়ার সার্ভিস, সিপিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা নিরলশভাবে কাজ করে গেছেন। আজ সোমবার সকাল থেকে ট্রাফিক পুলিশ তাদের কাজে ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি