• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

ভোলায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় র‌্যাব ৮ এর বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার ১৪ ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব ৮ ভোলার ক্যাম্প কমান্ডার এএসপি জামাল উদ্দিনের নেতৃত্বে ভোলার চরফ্যাশন,বোরহানউদ্দিন ও ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামি হলেন – ভোলার শশিভূষণ থানা এলাকার পশ্চিম এওয়াজপুর গ্রামের কাঞ্চন বেপারির ছেলে রমিজ উদ্দিন (৩৮), বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের মাইনুদ্দিন হাওলাদার (৪০) ও চরফ্যাশন থানার উত্তর চর মানিকা গ্রামের মো. হোসেন মিয়া। তারা মাদক মামলার বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে।
ভোলা র‌্যাব ৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি জামাল উদ্দিন জানান,বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা থেকে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি