• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত

ভোলায় পিতা-পুত্র ও তাদের প্রতিষ্ঠান এ রব এর স্কাউটে শ্রেষ্ঠ সনদ গ্রহণ।

NEWS ROOM / ২১১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ

ভোলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২৪ এর পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি ভোলা সদরের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির আহ্বায়ক সজল চন্দ্র শীল সভাপতি থেকে এ পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও কমিটির সদস্য সচিব রকিবুল হাসান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইভেন্ট বিজয়ীরা।

বিভিন্ন ইভেন্টে ৭৮টি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত ক খ গ ঘ গ্রুপে ভাগ করে শিক্ষার্থীদেরকে যাচাই বাছাইর মধ্য দিয়ে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ স্কাউট প্রভৃতি বিষয়ে নির্বাচন করা হয়।
ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়। একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এএল টি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন, তারই পুত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কাউটার একেএম আব্দুল্লাহ শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন।
উল্লেখ্য যে ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনিরুল ইসলাম এবং তার পুত্র আব্দুল্লাহ জেলার বিভিন্ন স্কাউটিং কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি