• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিজয় বাইন ভোলা, ভোলা প্রকাশ।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকাভিত্তিক সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফাউন্ডেশন এবং পূজা উদযাপন পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির-এর উদ্যোগে প্রতিনিধিদল ঢাকা থেকে ভোলায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুন্ডু, দপ্তর সম্পাদক সুজিত ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সংগঠন নেতারা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গার ঘটনার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি