• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আব্দুর রহমানের পরিবারকে ঈদ উপহার

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলায় পুলিশ বিএনপি’র সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিমের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা বিএনপি।

শনিবার (৩০মার্চ) বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে আব্দুর রহিমের পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ভোলা জেলা বিএনপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

এ সময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি আলহাজ্ব মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি ,আখতার হোসেন, আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক শফি কামাল মোল্লা সহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল,ও সদর উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক কামরুজ্জামান হীরা তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত এবং অসুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি, তারই ধারাবাহিকতায় ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা সেচ্ছাসেবক দলের কর্মী শহীদ আব্দুর রহিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দিলাম। আপনারা সকলে একত্রিত হয়ে কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাবেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি