• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত ভোলার বাজারে জা’ল নো’টের সন্ধান, ব্যবসায়ীদের হাতে আ’টক শাহানাজ! প্রজন্ম পেরিয়ে ঐতিহ্যের জয়গান,দক্ষিণ বাপ্তায় বসেছে কবিগানের মহামিলন ভোলায় নেতাকর্মীদের সাথে মধ্যাহ্নভোজে মিলিত হলেন এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

ভোলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন সহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে স্থানীয় হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দুস্থ:গরিব রোগী ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি