• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন ডিসি আরিফুজ্জামান

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
জনসেবায় প্রশাসন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ তুলাতুলি আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের হাতে প্রধান মন্ত্রী’র ঈদ উপহার তুলে দিলেন ভোলা জেলা প্রশাসক ও ভোলা জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
রবিবার ৭ এপ্রিল বিকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের ৩০ টি পরিবারকে চাল, ডাল, তেল,চিনি,হলুদ মরিচ সহ বিভিন্ন প্রকারের মোট ১৪.৫ কেজি পরিমান খাদ্য সামগ্রী ও জেলা প্রশাসনের তহবিল থেকে সেমাই ও দুধ সহ ইফতার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক।এসময় প্রধান অতিথীর বক্তব্যে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উদ্দেশ্যে ডিসি আরিফুজ্জামান বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য যে আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন করেছেন তা হলো সারা বিশ্বের মধ্যে একটি নজীর বিহীন প্রকল্প। কেননা বিশ্বের আর কোন দেশে এটি নেই। ডিসি বলেন, ভোলা জেলার ৬ হাজার ৬ টি ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ঘর দিয়ে খ্যান্ত হননি বরং প্রতিটি সরকারি মন্ত্রনালয়কে আদেশ দিয়েছেন যে, সরকারের সকল সুবিধা যেনো সারাদেশের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে পৌঁছানো হয়”। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে ঘর করে দিয়েছেন আর ভোলার জনমানুষের নেতা তোফায়েল আহমেদ ব্লকের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করেছেন বলেই আজ আপনারা এখানে বসবাস করতে পারছেন। তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা তোফায়েল আহমেদ এর জন্য দোয়া করবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন,ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন,ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আবু সাইদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি