• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

বোরহানউ‌দ্দিনে নানা আ‌য়োজ‌নে জন্মাষ্টমী উদযাপন

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউ‌দ্দি‌নে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব।
এ উপলক্ষ্যে ১৬ই আগস্ট সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দির থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য মঙ্গল শোভাযাত্রা পৌর বাজা‌রের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদ‌ক্ষিণ ক‌রে র‌বীন্দ্র পল্লী ভাওয়াল বা‌ড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয় ।
প‌রে উপ‌জেলা জন্মাষ্ঠমী ক‌মি‌টির আহবায়ক নীল রতন এর সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভায় বক্তব্য রাখেন উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্টের সভাপ‌তি বাবু তপন কা‌ন্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র,উপ‌জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপ‌তি লিটন চন্দ্র র‌ক্ষিত,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সভাপতি,উপজেলা পূজা উদযাপন ফন্টের সাধারণ সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস,সম্পাদক দিপক চন্দ্র দাস প্রমুখ।

বিষয়ে জানতে চাইলে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সভাপতি বিল্টু চন্দ্র দাস বলেন, ৫ই আগস্টের পরে সারাদেশে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মালম্বীরা আতঙ্কিত ছিল কিন্তু বোরহানউদ্দিনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে এবং উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানার তত্ত্বাবধানে আমরা হিন্দু সমাজ নিরাপদে ছিলাম এবং বর্তমানে আছি,আজকে জন্মাষ্টমীতে সুন্দরভাবে উদযাপন করা হয়েছে,আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ রয়েছি,প্রতিটি অনুষ্ঠানে শৃংখলাবদ্ধ হবে আমরা সকলে ভেদাভেদ ভুলে একসাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি