• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন জেলেদের মাঝে জাল বিতরণ, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদানসহ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র উপস্থিতিতে জাল বিতরণসহ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ২৪ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করণ, উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর কর্তৃক ৯০ জন জেলের মাঝে ৩০ টি বৈধ জাল বিতরণ করাসহ উপজেলা কৃষি অফিস কর্তৃক ৩ হাজার ৯ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি